Read Me


আসসালামুআলাইকুম, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ডেপ্ট এর জুনিয়র 'রা
প্রতিনিয়তই তোমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন পাই—কীভাবে পড়ব?? কতটুকু পড়ব?? কিভাবে লিখলে ভালো ফলাফল পাওয়া যাবে?? ইত্যাদি ইত্যাদি

তাহলে আজকে সেইসব প্রশ্নের উত্তর একটা গোছানোভাবে দেয়া যাক , যাতে তোমরা আর কনফিউশনে না পড়ো এবং সহজভাবে পড়ালেখা করতে পারো।
(লেখাটা বড় তবে খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য, তাই একটু ধৈর্য্য রেখে পুরোটা পড়বে।)

ধরে নিচ্ছি তোমাদের ধারনা /প্রিপারেশন একেবারে শূন্য,

♦️প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে, তোমার লক্ষ্য কি?
-এক্ষেত্রে একেকজনের একেক রকম উত্তর আসতে পারে,
-একটা বড় সংখ্যক অংশ Nutritionist /dietitian হতে চায়।
-একটা অংশ হয়তো bcs দেয়ার পরিকল্পনা,
-কেউ বিদেশে settle হতে চায় বা আরও অনেক কিছু
-আবার অনেকে কোনোরকম পাশ করতে পারলেই হলো এমনও লক্ষ্য হতে পারে।

এখন উদ্দেশ্য যেটাই হোক না কেনো খাদ্য ও পুষ্টি বিজ্ঞান নিজের জন্য ও নিজের পরিবারের জন্য হলেও বুঝে পড়ার বিকল্প নাই, এছাড়া খাদ্য স্বাস্থ্যের উপর অনেক impact ফেলে তাই কাউকে সাজেস্ট করতে হলে অবশ্যই আমরা এমন কিছু সাজেস্ট করতে পারবো না যা হিতে বিপরীত হবে তাই আমাদের পরিপূর্ন একটা জ্ঞান অর্জন করতে হবে।

♦️এখন আসি শুরুতে কি করবে -

কোর্স এর সিলেবাস পেয়েছো নিশ্চয়ই।
মেজর এর টপিক গুলো দিয়ে শুরু করি, মেজর এ আছে দুইটি বিষয় -

🪄FN-101( Fundamentals of nutriotional science )
🪄FN-102( Human Physiology )

---সিলেবাস ধরে এদের টপিক গুলো দেখবে,
🧪যেমন 101 এ আছে -Carbohydrates, protein, fat ইত্যাদি
অনেকে হয়তো বুঝতে পারো না পড়বে টা কি???
🧪তখন ক্লাস লেকচার টা দেখবে যে কি কি পড়িয়ে
🧪বিগত বছরের প্রশ্ন গুলো দেখবে,
ব্যস আর কি লাগে!!!!!!
--FN-102 এর জন্য
🧪টপিক দেখবে সিলেবাস থেকে,
🧪ক্লাস লেকচার আর
🧪বিগত বছরের প্রশ্ন এনালাইসিস (must must must!!!!!!)
যেটা আমি গ্রূপে দিয়েছি কিছু,

প্রশ্ন এনালাইসিস করে specific কিছু টপিক পাবে আর ঐগুলো পড়লেই প্রিপারেশন কমপ্লিট,

(তবে মাথায় রাখবে যেই টপিক গুলো পাবে সেগুলো বুঝে ভালো ভাবে পড়ে নিবে।)

♦️Recommended Resources:-
🪄Books:
✍️[FN-101এর জন্য-Satyanarayana বায়োকেমিস্ট্রি বই], Shahin mam এর বই দেখতে পারো
✍️[FN-102 এর জন্য -Biology,For Classes XI-XII,Second Part,Dr. Md. Abdul Alim]

(বিঃদ্রঃ এই বই গুলো দিয়েই আমি ১ম বর্ষ পার করে দিছি। অবশ্যই চাইলে আরও বই দেখতে পারো।)

আর বেশী কিছু লাগে না কারন আমাদের আছে

🧪Google মামা, chatgpt, Gemini etc
🧪আর ক্লাস slide তো আছেই, (101 এর বিশেষ করে )

♦️এখন পড়বে কিভাবে :
বই, ইন্টারনেট, YouTube, class lectures,slide, Homienotes (🥱).
এগুলো থাকতে আর প্যারা কোথায় জীবনে।

♦️পড়ালেখা মনে রাখতে যা করবে :
1) Active recall- একটা নোট তৈরি করার পর সেটা বন্ধ করে খালি একটা খাতায় লেখবে তুমি কি কি লিখেছো কি কি মনে আছে।তবে একসাথে অনেক বড় chapter নিয়ে বসবে না, একটা প্রশ্নের উত্তর বা নোটের ২ পেজ এভাবে try করবে।

2) Flashcard- এটা তো অনেক ইন্টারেস্টিং একটা পদ্ধতি, এটি তৈরি করলে রিভিশনের বোরিং যে ব্যাপার টা সেটা কাজ করে না, আমি পরীক্ষার আগে অনেক ফ্লাস কার্ড তৈরি করেছি। আর সেগুলোর মাধ্যমে রিভিশন দিতে আমার তেমন একটা কষ্ট হতো না।

3) কাউকে বোঝানো -
তুমি তোমার কোন ফ্রেন্ডকে কোনো একটা টপিক এর পড়া বুঝিয়ে দিতে পারো, বা আমি যেটা করতাম- মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করতাম নিজেই নিজেকে পড়া বোঝাতাম 🫠, এক্ষেত্রে ভিডিও অন না করেও করতে পারো সমস্যা নেই।

♦️Tips for success :
🪄Time management :প্রতিদিন প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে পড়াশোনা করো।

🪄Notes: সহজে রিভিশনের জন্য সংক্ষিপ্ত নোট তৈরি করো।

🪄Diagram practice : বিশেষ করে ফিজিওলজির জন্য ডায়াগ্রাম চর্চা করো।

🪄Group Study: সহপাঠীদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করো।

♦️♦️♦️♦️♦️
এখন আসি ইনকোর্স নিয়ে-

1st year a ২ টি ইনকোর্স পরীক্ষা হয়
এটি মোট ৩৫ মার্ক এর হয়ে থাকে প্রতি মেজর এর জন্য
🧲 (১ম ইনকোর্স ১৭,২য় ইনকোর্স ১৮)

বড় এই মার্ক আমাদের ফাইনাল এর ফলাফলে যুক্ত হয়, আর ভালোভাবে পড়লে ফাইনাল এর তুলনায় রি পরীক্ষায় সহজেই মার্ক তোলা যায় তাই এটি অবশ্যই ভালো ভাবে দিতে হবে
অনেকেই ইনকোর্সকে হেলাফেলা করে এবং পরবর্তীতে বলে "ইস আগে কেন গুরুত্ব দিলাম না"

🧲( বিঃদ্রঃ -১৭ তে কমপক্ষে ১৫ রাখার চেষ্টা করতে হবে)

♦️এখন ইনকোর্স এর প্রিপারেশন কিভাবে নিবে-
Govt এর ক্ষেত্রে -
তোমরা ক্লাস লেকচার শুনে অনেকটাই বুঝতে পারবে,

🧪101 এর জন্য মোটামোটি final এর পড়ার মতোই সব পড়ে যেতে হবে ভালো একটা মার্কস তুলতে চাইলে।
এছাড়া স্যার এর দেয়া slide এর শুরু থেকে শেষ পর্যন্ত সব টপিক পড়বে,
🚨i repeat- সব টপিক!!

🧪FN 102 তে diagram গুলো ভালো ভাবে শিখে যেতে হবে, 🧪বিগত সালের ফাইনাল প্রশ্নগুলো ঘেটে পড়াশুনা করলেই হবে।আর কিছুই লাগবে না। এইতো এই ছিল ছোট্ট নির্দেশনা তোমাদের জন্য।
সকলের জন্য শুভ কামনা। ❤️

From :Noor Shafaeka Nowshin
FN-38 batch





বাংলা ভার্সন নেবো নাকি ইংলিশ ভার্সন?🤷‍♀️
[Disclaimer: This is just for FN department students, as I’m not fully familiar with other departments.]

আমি যখন ১ম বর্ষে ছিলাম, তখন এই প্রশ্নটা নিয়ে প্রচণ্ড দ্বিধায় ছিলাম। হোম ইকোনমিক্সের বিভিন্ন পেজে সিনিয়রদের একেক রকম মন্তব্য দেখতাম—কেউ বলত বাংলা নাও, কেউ বলত ইংলিশ নাও।

তখন কলেজ সম্পর্কে আমার ধারণা সীমিত ছিল, তাই ঠিক বুঝতে পারতাম না কোনটা আমার জন্য ভালো হবে। এখন অভিজ্ঞতা থেকে কিছুটা বুঝতে পেরেছি, তাই সেই আলোকে তোমাদের জন্য কিছু কথা বলছি।

#১ প্রথমেই নিজেকে প্রশ্ন করো
উচ্চশিক্ষা করতে চাও? বিদেশে স্কলারশিপ বা ভালো জায়গায় মাস্টার্স করার প্ল্যান আছে?

নাকি শুধু মার্ক নিয়ে কোর্স শেষ করলেই হবে – এমন ভাবনা আছে?
📌১) এর উত্তর যদি হ্যাঁ হয় → অবশ্যই ইংলিশ ভার্সন নাও।
📌২) যদি কেবলমাত্র কোর্স শেষ করাটাই তোমার টার্গেট হয়→ বাংলা নিতে পারো।

#২️ FN ডিপার্টমেন্টের বাস্তবতা
১ম বর্ষে কোনোভাবে বাংলা নিয়ে পার পাওয়া যায়।
কিন্তু ২য় বর্ষ থেকে ঝামেলা শুরু – স্যারদের ক্লাস স্লাইড, বই সব ইংলিশে।
বাংলা বই খুব কম, বেশিরভাগই পুরোনো।
বাংলা তে আগের সিনিয়রদের নোট বা প্রশ্নব্যাংক পাবে, কিন্তু এগুলো কতটা আপডেটেড সেটা নিয়েও সন্দেহ থাকে। Uprated না একই সাথে উত্তর অগোছালো থাকে।

#৩️ ইংলিশ ভার্সনের সুবিধা
◉আপডেটেড রিসোর্স পাবে।
◉রিসার্চ, প্রজেক্ট, রিপোর্টে কাজ করতে সুবিধা হবে।
◉ভবিষ্যতে যেখানেই যাবে, সব জায়গায় ইংলিশ টার্ম ব্যবহার হয় – এখন থেকেই ইংলিশে পড়লে বুঝতে কষ্ট হবে না।
◉সঠিকভাবে পড়লে মার্ক কম আসবে না।
◉যারা বলে ইংলিশে মার্ক কম আসে – সেটা তাদের দুর্বল ইংরেজির কারণে।

⚠️ তবে মনে রেখো – ইংলিশ ভার্সন নিলে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। নাহলে কোনো ভার্সনেই ভালো করা সম্ভব না।

#৪একটা চিন্তা করো
তোমাদের প্রত্যেকের স্কুল-কলেজের বন্ধুরা আছেন যারা এখন প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা কি বাংলায় পড়ছে?
তোমাদের বন্ধুরা প্রাইভেট/পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংলিশেই পড়ছে। তারা পারছে, তাহলে তোমরা কেন পারবে না?
তোমাদের কাছে বাংলা নেওয়ার অপশন আছে, যেটা সুবিধা মনে হলেও পরবর্তীতে তোমাকে ভোগাবে।

শেষ কথা:
যদি সত্যিই ভালোভাবে শিখতে চাও, রিসার্চ বা প্রজেক্টে কাজ করতে চাও, এবং ভবিষ্যতে আরও সুযোগ পেতে চাও, তাহলে অবশ্যই ইংলিশ ভার্সন নাও। এতে পড়াটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও, ভবিষ্যতে তোমার জন্য অনেক সুবিধা হবে।
তবে একেবারেই না পারলে বাংলা নিতে পারো যেটা ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে কিছুটা বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

তবে, যদি ইংলিশ ভার্সন নাও, তাহলে সত্যিই পড়তে হবে। প্র্যাকটিস না করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়।
শেষ করি একটা quote দিয়ে - Never say "I can't", always say -"I will try". 🙆‍♀️






Food and Nutrition Science Department

জুনিয়র: আপু, 1st year-এর Major subject গুলোর জন্য কোন বইগুলো কিনতে হবে?🤷‍♀️

উত্তর :-
১) FN -101 :-Satyanarayan biochemistry,(২য় বর্ষেও লাগবে )

কনসেপ্ট বাংলায় বোঝার জন্য এবং যারা বাংলা version এ পড়বে তারা :-শাহীন আহমেদ ম্যাম এর বাংলা বই টা সাথে পড়তে পারো

২) FN-102
♦️বাংলা ভার্সন :
ইন্টার এর Zoology বই অনেক টা cover করে.

♦️English version :
A) seeley's anatomy and physiology.
B) Biology 2nd Part -inter এর zoology English version

[এই বই গুলো আমার দেখা বেস্ট ১ম বর্ষের major এর জন্য, তবে ভার্সিটি লাইফে শুধু ১–২টা বই পড়লেই যথেষ্ট নয়। 📚
স্যারদের স্লাইড, বিভিন্ন বই আর ইন্টারনেট থেকে অথেন্টিক ইনফরমেশন খুঁজে পড়তে হবে। এতে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হবে আর পড়াশোনা অনেক বেশি interesting লাগবে। ✨।]




ভাইবা সমাচার!
প্র্যাকটিকাল, ভাইভা, জেনারেল ভাইভা! 🤔
১ম বর্ষে ফাইনালের রিটেন পরীক্ষার পর অনেকেই এই টার্মগুলো নিয়ে কনফিউশনে থাকে যে প্রসেস কী, কিভাবে হবে, প্রশ্ন কী হবে ইত্যাদি নিয়ে। তাই মনে হলো একটু ক্লিয়ার করে দেই।

প্রথমে চলো দেখি প্র্যাকটিকাল ভাইবা জিনিসটা কি।
তোমাদের মেজর আর মাইনর, সব কোর্সেরই রিটেনের পর প্র্যাকটিকাল পরীক্ষা হবে। আর সেটা গ্রুপ অনুযায়ী ভাগ করে করে একেক দিন একেক কোর্সের প্র্যাকটিকাল হবে। যে বিষয়গুলো মনে রাখা প্রয়োজনঃ

১. এখানে দেখে লেখার কোনো সুযোগ সাধারণত থাকে না। তাই চেষ্টা করবে খাতায় যেই প্র্যাকটিকাল গুলো ছিলো সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে যাওয়া।
২. প্র্যাকটিকালের রিটেনের পর ভাইবা হবে। আর সেখানে প্রশ্নকর্তা এক্সটার্নাল থাকেন।
৩. ভাইবা তে সাধারণত এক কথায় উত্তর দেয়া যায় এমন প্রশ্ন থাকে। প্রশ্নগুলো যে বিষয় থেকে নরমালি করা হয়ঃ
👉 যেই প্র্যাকটিকাল টা করলে সে বিষয়ে প্রশ্ন।
👉 যেই কোর্সের প্র্যাকটিকাল তার ফাইনাল পরীক্ষার প্রশ্নে যে টপিকগুলো ছিলো সেখান থেকে প্রশ্ন।
তবে মেজরের (practical-1, practical-2) দুটোতে ল্যাবে যেই টেস্ট ছিলো তার উপাদানগুলো সম্পর্কে বেশি জিজ্ঞাসা করা হয়। আর পাশাপাশি ওই কোর্সের বেসিক নলেজ চেক করা হয়।

✍️ এবার আসি, জেনারেল ভাইবা কী?
জেনারেল ভাইবা (রিমান্ডের রুম 🥲) মূলত একটা ৫০ মার্কের পরীক্ষা যেখানে ২জন ইন্টার্নাল আর ২জন এক্সটার্নাল থাকবেন ভাইবা বোর্ডে। আর তুমি বান্দা একা একটা মানুষ।
মনে রাখবে, এখানে তুমি কতটা প্রশ্নের উত্তর দিতে পারলে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে ওই পরিবেশে কতটা শান্ত রাখতে পারলে। কারণ বোর্ডে তোমাকে নিয়ে ফুটবলের মতো খেলবেন ওনারা। হয়তো দেখবে ২/৩ জন নিজেদের মধ্যে কথা বলছেন আর অন্যজন হুট করেই তোমাকে জিজ্ঞাসা করে বসলো “ভিটামার” কী? আর তুমি বেচারা তাদের কথা-বার্তা শুনে ভুলেই গেলে যে তুমি কে। এমন যেনো না হয়। তাই প্রশ্নের টপিকগুলো ভালোভাবে নিজের মতো করে প্র্যাকটিস করে যেও। 🌷

👉 প্রশ্নের ধরণঃ
১. জেনারেল ভাইবাতে সাধারণত মেজরের ২টা কোর্সের প্রশ্ন থাকে। সবচেয়ে বেশি 101 ছিলো আমাদের সময়। এটা অবশ্য বোর্ডের উপর ডিপেন্ড করে।
২. প্র্যাকটিকাল ভাইবার মতো এখানেও ফাইনালের টপিকগুলো থেকে বেশীরভাগ প্রশ্ন করা হয়। কিন্তু, জেনারেল ভাইবাতে তোমাকে যে টপিক ধরবে তার উপর থেকে নিচ সবই জিজ্ঞাসা করতে থাকবে।
৩. এখানে এক কথার প্রশ্নের পাশাপাশি ডিটেইল্ড অনেক প্রশ্নও করা হয়।
৪. না পারলে? কিছুই না, এমন ধমক দিবে যে নিজের নামও ভুলে যেতে পারো। 🥲
(Jokes apart) চেষ্টা করবে ফাইনালের টপিকগুলো বেশী করে রেডি করতে।

👉 যেভাবে প্রিপারেশন নিতে পারোঃ
✅ প্রথমে ফাইনালের প্রশ্নগুলো নিয়ে কোন টপিকগুলো বেশি ছিলো সেগুলো মার্ক করে নিবে।
✅ এরপর সেখান থেকে তোমাকে ভাইবায় কি ধরনের প্রশ্ন আসলেই জিজ্ঞাসা করা সম্ভব সেগুলো নিজেকে জিজ্ঞাসা করে করে প্র্যাকটিস করবে।
✅সম্ভব হলে গ্রুপ করে পড়তে পারো। যেখানে তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবে বিভিন্ন টপিক থেকে। আমরা জেনারেল ভাইবার সময় এটা করেছিলাম। বেশ ভালো কাজে দেয়।

✍️ ফুডের মেয়েদের জন্য কিছু টিপসঃ
👉 তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে Vitamins, minerals, Proteins, Fat, Carbohydrate, Digestion (basic)
👉 প্রতিটা টপিকের শর্ট নোট করবে। ৭/৮ ঘন্টা সময় দিলে পুরো সিলেবাসের নোট করা সম্ভব।
👉নোটগুলোতে চেষ্টা করবে Definition, Function, Sources, deficiency, excess, RDA এগুলো ছোট করে লিখার।
👉Carbohydrate এর ক্ষেত্রে তোমাকে অন দা স্পট স্ট্রাকচার লিখতে দিলে যেনো লিখতে পারো সেভাবে প্র্যাকটিস করবে।

সবচেয়ে বড় কথা হলো পরীক্ষার দুশ্চিন্তায় রাতে না ঘুমিয়ে ভুতের মতো চেহারা করে ভাইবা বোর্ডে প্লিজ যেও না। চেষ্টা করবে নিজেকে প্রেজন্টেবল রাখার। মার্জিত পোশাক আর মিনিমাল সাঁজে যাবে। বাকিটা যা ভাগ্যে আছে তা হবেই। কিছু করার নাই। তুমি শুধু নিজের প্রিপারেশনটা ঠিক রাখো। That’s more than enough. 🫰

আর কিছু জানার থাকলে সিনিয়রদের জিজ্ঞাসা করতে পারো। এখানে সবাই মাশাল্লাহ অনেক হেল্পফুল (excluding me)। 🤲
সবার জন্য দোয়া রইলো। ফি-আমানিল্লাহ।❤️

Soaima Galiba
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান
ব্যাচ-৩৮ (GCAHS)



⇦  Back